মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বরযাত্রী গাড়িতে হামলা ও ভাংচুর, আহত-৬

🗓 Sunday, 14 December 2025

👁️ ৮৯ বার দেখা হয়েছে

🗓 Sunday, 14 December 2025

👁️ ৮৯ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বিয়ের এনগেজমেন্ট অনুষ্ঠানে যাওয়ার পথে বরযাত্রী বাহি একটি মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটেছে।

এসময় ৬/৭ জনের একটি দল লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে হামলা চালিয়ে মাইক্রোবাসের সামনে পেছনের গ্লাস ভেঙে দিয়েছে।

ঘটনার সময় বাঁধা দিতে গিয়ে হামলায় গাড়ি চালকসহ ৬ বরযাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহতরা চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর একটা ২০ মিনিটে চকরিয়া উপজেলার চিরিঙ্গা বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশন এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বরযাত্রী বাহি টিআর এক্স মাইক্রোবাস গাড়িটির মালিক চকরিয়া উপজেলার ছিকলঘাটার নুরুল কবিরের ছেলে মুবিনুল হক মুন্না বাদি হয়ে শুক্রবার রাতে চকরিয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

এজাহারে সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার নাসির উদ্দীনের ছেলে মোহাম্মদ রিয়াদ এর নামোল্লেখ করে ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অভিযোগকারী বাদি গাড়ি মালিক মু্বিনুল হক মুন্না এজাহারে বলেন, শুক্রবার দুপুরে চালক এহেছানুল হক ১২জন বরযাত্রী নিয়ে এনগেজমেন্ট (বাগদান) অনুষ্ঠানে যোগ দিতে আমার মাইক্রোবাস গাড়িটি চালিয়ে সাহারবিলের বাটাখালী জীপস্টেশন থেকে মহেশখালী যাচ্ছিলেন।

দুপুর একটা ২০ মিনিটের দিকে গাড়িটি মাইজঘোনা স্টেশন এলাকায় পৌঁছালে সামনে দুটি টমটম গাড়িকে সরে যেতে সাইরেন (হর্ন) দেন।

এসময় পথচারী মোহাম্মদ রিয়াদ নামের এক ব্যক্তি হর্ন দেয়ায় ক্ষিপ্ত হয়ে আমার চালকের উপর চড়াও হন। একপর্যায়ে চালককে গালিগালাজ করে।

এর পরপর ঘটনাস্থলে ৬/৭ লোক নিয়ে এসে আমার গাড়িতে হামলা ভাংচুর করে।

হামলার সময় বাঁধা দিতে গেলে আমার গাড়ি চালক এহেছানুল হক ছাড়াও গাড়িতে থাকা বরযাত্রী আরও ৫-৬জনকে হামলাকারীরা লাঠিসোঁটা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, ঘটনাটি শোনামাত্র তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে গাড়ি ও যাত্রীদের উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।

পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহনের পাশাপাশি গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর