বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে ডায়াগনস্টিক সেন্টারে ৩৬ হাজার টাকা জরিমানা

🗓 বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

👁️ ১০৯ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

👁️ ১০৯ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার পৌর সভায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং অনিয়মের কারণে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার।

১৯ই নভেম্বর দুপুরে মহেশখালী পৌর এলাকার প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

জানাগেছে, মহেশখালীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে।

ডায়াগনস্টিক সেন্টার সমুহের বিভিন্ন রেজিস্ট্রেশন সনদ, প্যাথলজি ল্যাব ও এক্সরে ল্যাবে ব্যবহারকৃত সরঞ্জামাদির সার্বিক গুণগত মান, রোগীদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নিউরন ডায়াগনস্টিক সেন্টার, মহেশখালী ডেন্টাল পয়েন্ট, ওয়ান হেলথ কেয়ার, আইল্যান্ড হেলথ কেয়ার সহ ৫টি প্রতিষ্টান কে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে মোবাইল কোটের অভিযান অব্যাহত থাকবে।

এসময় কক্সবাজার সদর হাসপাতালের কনসালটেন্ট(প্যাথলজি) ডাঃ জিয়া উদ্দিন, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক সহ পুলিশ ও আনসার সদস্যদের টিম উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর