
কক্সবাংলা ডটকম(৩ নভেম্বর) :: দিনে দিনে স্মার্টফোন হয়ে উঠছে আমাদের প্রতিদিনের অবিচ্ছেদ্য অংশ। প্রিয় স্মার্টফোনটি ছাড়া আমরা একটি দিনও কল্পনা করতে পারি না। এই স্মার্টফোনটি দিয়েই আমরা কত রকমের কাজ করি।
এটিই আমাদের ফেসবুক, টুইটার, হোয়াটস এপ ইত্যাদি বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কিং অ্যাপগুলোর মাধ্যমে বন্ধুদের সাথে যুক্ত করে। শুধু তা-ই নয়, স্মার্টফোনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা-পয়সা লেনদেনও করা যায়।
কিন্তু আপনি জানেন কি, খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোনটি? হ্যাক হয়ে যেতে পারে আপনার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং একাউন্টগুলো! চুরি হয়ে যেতে পারে আপনার ফোনের ছবি, ভিডিও কিংবা মোবাইল ব্যাংক একাউন্টের তথ্য।
আজকাল প্রায়ই স্মার্টফোন হ্যাকিংয়ের খবর শোনা যায়। এসব হ্যাকিংয়ের অন্যতম প্রধান শিকার হচ্ছে নারীরা। হ্যাকাররা হ্যাক করছে তাদের স্মার্টফোন। এরপর তাদের ফোনের তথ্য বা ব্যক্তিগত ছবি চুরি করে ব্লাকমেইল করছে, দাবি করছে মোটা অংকের টাকা।
তাই এমন বিপদ এড়িয়ে চলতে আমাদের জানতে হবে স্মার্টফোন হ্যাকিং সম্পর্কে। জানতে হবে কীভাবে বাঁচা যায় হ্যাকিংয়ের হাত থেকে। আর এ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই আয়োজন।
স্মার্টফোন হ্যাকিং হলো অবৈধভাবে কারো স্মার্টফোনে অনুপ্রবেশ করে সেই ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। এক্ষেত্রে একজন হ্যাকার ভিকটিমের ফোনটি বিভিন্ন উপায়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এরপর ফোনটি থেকে তার নিজের উদ্দেশ্য হাসিল করে।
স্মার্টফোনটি হ্যাক হয়ে যাওয়ার পর হ্যাকার ফোনটি দিয়ে যা খুশি তা-ই করতে পারে। কোনো ফাইল, ছবি, অডিও, ভয়েসকল, টেক্সট মেসেজ সবকিছুই হ্যাকার চুরি করে নিতে পারে ভিকটিমের ফোন থেকে।
হ্যাকার আপনার স্মার্টফোনটি হ্যাক করে খুব সহজেই চুরি করে নিতে পারে গুরুত্বপূর্ণ তথ্য; Source: technofaq.com
আমাদের দেশের মানুষ হ্যাকিংয়ের সাথে মোটামুটি পরিচিত হলেও স্মার্টফোন হ্যাকিং নিয়ে অনেকের মধ্যেই অনেক ভুল ধারণা রয়েছে। কেউ কেউ মনে করেন, স্মার্টফোন হ্যাক করা অনেক কঠিন একটি কাজ। এটা শুধু পৃথিবীর বড় বড় হ্যাকাররাই পারেন।
তাই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু বাস্তবটি আসলে এমন নয়। আজকাল প্রযুক্তির উন্নয়নের ফলে অনেক নতুন নতুন অ্যাপ, নতুন নতুন সুবিধা পেয়েছি আমরা। ফলে আমাদের জীবন যেমন কিছুটা সহজ হয়েছে তেমনি পড়েছে অনেক ঝুঁকির মুখেও। তাই যেকোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে আপনার কিংবা আমার হাতে থাকা স্মার্টফোনটি!
একটি স্মার্টফোন অনেক ভাবেই হ্যাক হতে পারে। তবে বর্তমানে স্মার্টফোন হ্যাকিংয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় RAT বা Remote Administration Tool। RAT হচ্ছে এক ধরনের সফটওয়্যার বা অ্যাপ যা হ্যাকার যেকোনো উপায়ে ভিকটিমের কাছে পাঠায়। ভিকটিম এই সফটওয়্যারটি ইন্সটল করলেই হ্যাকার ভিকটিমের কম্পিউটার বা ফোনের নিয়ন্ত্রণ পেয়ে যায়।
অ্যাপটি যাতে আপনি আপনার ফোনে ইন্সটল করেন এজন্য হ্যাকার অ্যাপটিকে অন্য একটি নিরীহ চেহারার অ্যাপের সাথে যুক্ত করে করে দেয়। আপনি যখন নিরীহ অ্যাপটিকে ফোনে ইন্সটল করেন, ঠিক তখনই এর ভেতরে লুকিয়ে থাকা ক্ষতিকর RAT-টিও আপনারে ফোনে গোপনে ইনস্টল হয়ে যায়। RAT সহ নিরীহ অ্যাপটিকে বলা হয় ট্রোজান হর্স।
ট্রোজান হর্স বা ট্রয়ের ঘোড়া টার্মটি এসেছে বিখ্যাত গ্রীক মিথোলজি থেকে। গ্রীক মিথোলজির বর্ণনা অনুসারে, গ্রীক সৈন্যরা ট্রয় নগরী দখল করার জন্য বেশ বড়সড় একটি কাঠের ঘোড়া তৈরি করে তা ট্রয়ের কাছাকাছি একটি জায়গায় রেখে আসে। ট্রয় নগরবাসী গ্রীক সৈন্যরা ভয় পেয়ে চলে গেছে ভেবে তাদের ফেলে যাওয়া নিরীহ চেহারার ঘোড়াটি শহরের মধ্যে নিয়ে আসে। কিন্তু গ্রীক সৈন্যদের রেখে যাওয়া ঘোড়াটি দেখতে নিরীহ চেহারার হলেও এর ভিতরে লুকিয়ে ছিলো গ্রীক সৈন্যরা।
রাতে শহরের মানুষ ঘুমিয়ে পড়লে ঘোড়ার ভিতর থেকে গ্রীক সৈন্যরা বের হয়ে দখল করে নেয় পুরো ট্রয় নগরী। এভাবে ট্রয় নগরীর পতন হয়। স্মার্টফোনের এই ট্রোজান হর্সটিও ঠিক একইভাবে কাজ করে। নিরীহ দর্শন অ্যাপটি থেকেই বের হয়ে আসে ক্ষতিকর RAT আর নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভিকটিমের ফোনটির। সমস্ত প্রক্রিয়াটি ঘটে এভাবে-
মনে করুন, আমাদের ভিকটিম মজার কোনো গেম খেলতে পছন্দ করেন। এখন এই ভিকটিমের ফোন হ্যাক করার জন্য-
তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন শুধু একটি অ্যাপ ইনস্টলের মাধ্যমে হ্যাকার আপনার ফোনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতে পারে। আবার সবশেষে নিজের দুষ্কর্মের চিহ্নটাও সরিয়ে ফেলতে পারে ফোন থেকে। তাই এর থেকে বাঁচতে হলে আমাদের সতর্ক হতে হবে। এখন চলুন জেনে নেই হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে হলে কী কী করতে পারি আমরা।
উপরের নিয়মগুলো মেনে চললে আমরা সহজেই আমাদের স্মার্টফোনটিকে বাঁচাতে পারবো হ্যাকিংয়ের হাত থেকে। আর তার সাথে আমাদেরকে স্মার্টফোন ব্যবহারে হতে হবে আরেকটু বেশি সতর্ক।

Posted ১১:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta