কক্সবাংলা ডটকম :: ভারতের ওয়ানডে দলে বড় পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
টেস্ট দলের নেতৃত্বের পর এবার ওয়ানডে ফরম্যাটেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমান গিল।
সেই লক্ষ্যেই নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে।
এছাড়া তার নেতৃত্বেই ভারত পৌঁছেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।
রোহিত-কোহলিকে নিয়েই ভারতের ওয়ানডে দল
ওয়ানডে দলের নেতৃত্বে নতুন মুখ—রোহিত শর্মার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে তরুণ তারকা শুভমান গিলকে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।
ভারতের ওয়ানডে দল (অস্ট্রেলিয়া সিরিজ) :
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।














