রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ার আমূল পরিবর্তন করতে চান আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটন

🗓 বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

👁️ ১৫৯ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

👁️ ১৫৯ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,‎কুতুবদিয়া :: ‎দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটন বলেছেন,‎ “বড়ঘোপ ইউনিয়নকে পৌরসভা করা গেলে কুতুবদিয়ার আমূল পরিবর্তন সম্ভব। পর্যটন উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি স্থাপন ও বেড়িবাঁধের ভাঙ্গন রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।”

‎সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে কুতুবদিয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিতে এসব কথা বলেন তিনি।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আকবর খাঁন।

‎সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. হাছান কুতুবী অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

‎এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাছান,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার আমির আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জালাল আহমদ,কৈয়ারবিল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফি আলম,কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম,‎উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারহাদ মিয়া,‎উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহাম্মেদ,ধূরুং হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোরশেদ আলম,কবি জসিম উদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান,‎আল ফারুক দাখিল মাদ্রাসার সুপার মনিরুল মান্নান,বড়ঘোপ ইসলামি ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আওরঙ্গজেব সিকদার,আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নাছির উদ্দীন,কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক ইস্তেহাদুল ইসলাম ও কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম।

‎এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও মাষ্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফরিদুল আলম,রুহুল কাদের বাদশা,প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম. এ. মান্নান,
‎কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম, মনিরুল ইসলাম, হাছান মাহমুদ সুজন, মহিউদ্দিন কুতুবী, শাহেদুল মনির, হানিফ কুতুবী, হিরু চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যান আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটনের রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও সমাজসেবায় অবদানের প্রশংসা করেন এবং বড়ঘোপ ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর সফলতা কামনা করেন।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর