বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

🗓 মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

👁️ ১৫৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

👁️ ১৫৫ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার জেলার উখিয়ায় যৌথ চেকপোস্টে তল্লাশির সময় ৬ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী নারিচবুনিয়া এলাকার ইউসুফ আলীর মেয়ে বিলকিস আক্তার (১৮) এবং রংপুর জেলার কুতুবপুর এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৪৩)।

৮ এপিবিএন-এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমদ জানান, যৌথ চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়।

এ সময় যাত্রী বিলকিস আক্তারকে সন্দেহ হলে দায়িত্বরত নারী কনস্টেবল দেহ তল্লাশি করেন।

এতে তার পরিহিত সেলোয়ারের ভেতর সুকৌশলে লুকানো তিনটি প্যাকেট থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এর পরপরই অটোরিকশার পেছনে আসা একটি মোটরসাইকেলও সন্দেহজনক মনে হলে সেটি আটক করা হয়।

এ ঘটনায় উখিয়া থানা মামলা রজু করা হয়েছে। যার নং-২৭

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর