সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীর মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন ও গভীর সমুদ্র বন্দর নিয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান।
১৮ই অক্টোবর বিকালে তিনি কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।
এর আগে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার, ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, এডমিন সাজ্জাদুর রহমান ও মাতারবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন।
পরিদর্শন কালে জেলা প্রশাসক বলেন, সরকার মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর নিয়ে সুদূর প্রসারী চিন্তা করছেন।
গভীর সমুদ্র বন্দরটি হয়ে গেলে মহেশখালী হবে সিঙ্গাপুরের আদলে দ্বিতীয় সিঙ্গাপুর সিটি। মহেশখালীর মাতারবাড়ী হবে দেশের অন্যতম উন্নয়নের হাব।















