বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

🗓 Sunday, 2 November 2025

👁️ ৯২ বার দেখা হয়েছে

🗓 Sunday, 2 November 2025

👁️ ৯২ বার দেখা হয়েছে

রোতাক চৌধূরী :: “ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” এ প্রতিপাদ্যে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কক্সবাজারে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালী বের করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,টেকসই সমাজ উন্নয়নে সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।

পাশাপাশি সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার,জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম,কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল বক্তব্য রাখেন।

বক্তারা এসময় সমবায়ের মাধ্যমে দেশ তথা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাশেষে ৪জন শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ১ জন শ্রেষ্ঠ সমবায়ীকে ‘জাতীয় সমবায় পুরস্কার’ প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার জাতীয় সমবায় দিবস পালন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর