মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: স্থানীয় সেবাখাতে নাগরিক পরিদর্শন, সেবা গ্রহণের অভিজ্ঞতা ও প্রাপ্ত তথ্য উপস্থাপন উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে নাগরিক ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর ) শাহ্ ফকির বাজার আলম মার্কেটের ২য় তলায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি।
তিনি বলেন, নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন, স্থানীয় সরকার ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
একই সঙ্গে সেবাপ্রাপ্তদের সচেতনতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য (এমইউপি) মোঃ নাইম, এবং সঞ্চালনা করেন নাগরিক ফোরামের সদস্য সচিব আজিজুর রহমান রাজু।
কার্যক্রম উপস্থাপন করেন কান ফাউন্ডেশন এর জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু ছালাম। সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা শামীমা ইয়াসমিন এবং মোছাঃ বেদানা খাতুন।
‘Voices for Change Project’-এর আওতায় সুইজারল্যান্ড ও কানাডার সহযোগিতায় এবং খান ফাউন্ডেশন ও পালস বিডির বাস্তবায়নে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তারা স্থানীয় সেবাখাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও নাগরিকবান্ধব করতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।













