বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে সোয়া দুই কোটি টাকার ইয়াবাসহ চালক আটক : গাড়ি জব্ধ

🗓 বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

👁️ ১০৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

👁️ ১০৪ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজরের টেকনাফে গাড়িতে করে পাচারকালে সোয়া দুই কোটি টাকার ইয়াবাসহ কামাল হোসেন (৩৮) নামে এক গাড়ি চালককে আটক করেছে কোস্ট গার্ড।

এ সময় গাড়িটিও জব্দ করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফ হোয়াইকং কাঞ্জারপাড়া এলাকায় সকালে অভিযান চালিয়ে সন্দেহজনক ১টি নোয়াহ্ ভক্সি মাইক্রোতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৪২ হাজার ইয়াবাসহ চালককে আটক করা হয়।

জব্দকৃত গাড়ি, মাদক ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর