আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
মংগলবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টার সময় গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এর উদ্যোগে আয়োজিত নারী নির্যাতন ও প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউজ মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেষ্ট হাউজ হল রুমে সিসিএম সদস্যদের নিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
গ্রাউসের প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনু প্রু মার্মার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ফুটবলার ও সদ্য জাতীয় পুরুষ্কার প্রাপ্ত বাবু উসাইমং মার্মা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমদ, চাইচিমং কারবারী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে গ্রাউসের সহকারী ম্যানেজার সুই ইউ নু প্রু মার্মা বলেন, আজকের প্রতিপাদ্য, “নারী ও কন্যা শিশুদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্দ্বে একত্রিত হোন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা বন্দ্বে সম্মিলিত ভাবে সমাজের প্রত্যেককে এগিয়ে আসা।
তিনি বলেন প্রতি বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২৫ শে নভেম্বর থেকে শুরু হয়। একটি ১৬ দিনের প্রচারণা যা শেষ হয় ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের মাধ্যমে।
২০২৫ সালের এই ক্যাম্পেইনের মুল বার্তা হচ্ছে – নারী ও কন্যা শিশুদের প্রতি ডিজিটাল সহিংসতা বন্দ্বে একত্রিত হোন ” এই শ্লোগানের মাধ্যমে এই বার্তা দেওয়া হচ্ছে যে,সাম্প্রতিক কালে নারী ও কন্যা শিশুদের বিরুদ্বে চলমান সহিংসতার পাশাপাশি ডিজিটাল সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
অনলাইন হয়রানী, ব্লাকমেইলিং, এবং সাইবার অপরাধের মাত্রা যে হারে বাড়ছে তা কন্যা শিশুসহ নারীদের নিরাপত্তা ও মার্যাদার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া ব্যক্তিগত রেশ ধরে নারীকে লক্ষ করে প্রতিশোধ মুলক পর্ণোগ্রাফির ঘটনা বাড়ছে।
বিশেষ অতিথির বক্তব্য বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন করা যাতে করে নির্যাতন কারীরা অপরাধ কর্মকাণ্ড করে পার পেয়ে যেতে না পারে।













