বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও’র পোকখালীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

🗓 সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

👁️ ১৫৮ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

👁️ ১৫৮ বার দেখা হয়েছে

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম ইছাখালীর মরহুম আমির হোসেন সওদাগরের ছেলে বদিউল আলমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ৩০ নভেম্বর রবিবার সকালে এর আয়োজন করা হয়।

ইছাখালী মাদ্রাসার সামনে মধ্যম ইছাখালী বাজার সংলগ্ন সড়কে এ কর্মসূচিতে স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বক্তব্যে বলেন, বদিউল আলম একজন সৎ, শান্তি প্রিয় ও সমাজসেবী ব্যক্তিত্ব।

পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দেয়া হয়েছে। যা সম্পূর্ণ হয়রানিমূলক দাবি করে তারা এর প্রত্যাহার দাবি করেন।

এতে বক্তারা বলেন, এমন একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।

আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

স্থানীয়রা আরো জানান, বদিউল আলম দীর্ঘদিন এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছেন।

তার সামাজিক অবস্থান ও জনপ্রিয়তাকে লক্ষ্য করে প্রতিপক্ষ ও মহল বিশেষ এ ষড়যন্ত্র করছে।

বদিউল আলম ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার একজন অভিভাবক সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পোকখালী ইউনিয়নের সভাপতি।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর