বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

🗓 মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

👁️ ২৩১ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

👁️ ২৩১ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কক্সবাজারে কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

এ ছাড়াও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরেও এ ভূমিকম্প অনুভূত হয়।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয়রা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে স্থানীয়দের ভাষ্যমতে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।

ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্যে জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

এর আগে গত ২১ নভেম্বর সকালে ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে কক্সবাজার সহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিলো ৫ দশমিক ৭।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকার নরসিংদীর শীতলক্ষ্যা নদীর তীরে মাধবদী এলাকায়।

ফলে দেশের ভেতর প্রচন্ডভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড ধরে এই ভূকম্পন স্থায়ী ছিলো।

ভূমিকম্পের ফলে মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।

বিশেষ করে বহুতল ভবনে থাকা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর