বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

গনতন্ত্র ও উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে হবে: সালাহউদ্দিন আহমদ

🗓 Wednesday, 3 December 2025

👁️ ৯৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 3 December 2025

👁️ ৯৪ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন, পেকুয়া :: ফ্যাসিষ্ট হাসিনা হত্যার উদ্দেশ্যে আমাকে গুম করেছিল। আল্লাহর দরবারে হায়াত ছিল বলেই আল্লাহরাব্বুল আলামিন আমাকে বেঁচে রেখেছে।

আপনাদের দোয়া বরকতে ইনশাআল্লাহ গনতন্ত্রের বিজয় হয়েছে। ফ্যাসিষ্টদের পতন হয়েছে।

এদেশে আওয়ামী বাকশালী ফ্যাসিষ্ট গুষ্টি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা ক্ষোভ, প্রতিহিংসা বিশ্বাস করিনা।

আমরা গনতান্ত্রিক সংযত মনোভাব পোষণ করতে চাই। গনতন্ত্রের পক্ষে জনগনকে ভোট দিতে হবে।

এদেশে গনতন্ত্রের মার্কা হচ্ছে ধানের শীষ। গুম, হত্যাসহ এদেশের সকল অপরাধের বিচার হবে। আমরা শান্তি চাই, দেশের অগ্রগতি চাই। এদেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আপনারা আমাকে এতোই ভালবাসেন, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী আপনাদের পুত্রবধূকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। গনতন্ত্র ও উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।

বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচনী পথসভায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

প্রায় ১৪ বছর পর নিজ এলাকা পেকুয়ায় তিনি নির্বাচনী জনসংযোগ করেন।

এসময় প্রিয় নেতাকে এক নজরে দেখতে হাজার হাজার নারী পুরুষ সড়কে সমবেত হন। জনগনের ভালোবাসায় সিক্ত হন।

দলীয় নেতাকর্মীরা শত শত গাড়িবহর নিয়ে জনসংযোগ বের হন। সকালে সাঁকোরপাড় স্টেশনে প্রথম নির্বাচনী পথসভা করেন।

এরপর শিলখালীর বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।পরে শিলখালী স্কুল স্টেশন ও কাচারীমুরা স্টেশনে পৃথক পথসভায় বক্তব্য রাখেন।

বারবাকিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এবং বারবাকিয়া বাজারে পথ সভায় বক্তব্য রাখেন।

এরপর টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে পথসভয় মিলিত হন। পরে তিনি বনকানন বাজারে দুপুরে গনসংযোগ শেষে পথসভায় বক্তব্য রাখেন।

বিকেলে টইটং বাজারে পথসভা করেন। এছাড়া রাজাখালীতে বিকেলে আরবশাহ বাজার ও সবুজ বাজারে জনসংযোগ শেষে পথ সভায় বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন, সালাহউদ্দিন আহমদ এর সহধর্মিণী সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান এম,বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার মুহাম্মদ ইউনুস, শিলখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার জুবায়ের আহমদ, রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু জাফর, সদস্য সচিব আবুল বশর, টইটং বিএনপির সদস্য সচিব আবু বকর, বিএনপি নেতা আবদুল মাবুদ, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, যুগ্ম আহবায়ক সাঈদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, তাঁতীদলের আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব ইমরুল হাসান ইমু, কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দীক রনি, ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝিনু, শিলখালী যুবদলের আহবায়ক আবদুল আওয়াল দুলাল, টইটং যুবদলের আহবায়ক আজমগীর ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাবু প্রমূখ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর