বুধবার ১২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের নাফ নদী থেকে আবারো দুই জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি

🗓 বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

👁️ ২০৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

👁️ ২০৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: টেকনাফের নাফ নদী থেকে আবারো দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে টেকনাফের হোয়াইক্যং মডেল ইউনিয়নের ঝিমংখালীর পুর্বে নাফনদী থেকে তাদেরকে ধরে নিয়ে যায়।

ভুক্তভোগী জেলেরা হলেন টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. সেলিম (৫০) ও ৩ নম্বর ওয়ার্ড রইক্ষ্যংয়ের অলি হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮)।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু মেম্বার জানান, বুধবার ভোররাতে নাফনদীর ঝিমংখালি এলাকায় জেলেরা মাছ শিকার করছিলেন।

এ সময় আরাকান আর্মির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে দু’জন জেলেকে আটক করে ধরে নিয়ে যায়।

বাকিরা দ্রুত সরে গিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছে। মাছ শিকার করার সময় নদীতে কুয়াশা ও হালকা অন্ধকার ছিল।

আরাকান আর্মির সদস্যরা জেলেদের কোন সীমান্তের অংশ থেকে আটক করেছে তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।

তবে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে দুই জেলে আটকের বিষয়ে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ অবগত করেনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর