বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে কক্সবাজারে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত

🗓 বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

👁️ ১১৮ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

👁️ ১১৮ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কর্মসূচী।

৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র‍্যালী,চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা,সহায়ক উপকরন ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি ” এ প্রতিপাদ্যে বুধবার জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব অনুষ্ঠানের আযোজন করা হয়।

সকালে বিশেষায়িত স্কুল অরুণোদয় থেকে প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থাসমূহের অংশগ্রহণে

একটি র‍্যালী বের হয়ে শহরের সার্কিট হাউস সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বলেন,প্রতিবন্ধীদের জন্য প্রয়োজন অর্থবহ সহানুভূতি।

এ ছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের দরিদ্র, এতিম প্রতিবন্ধীসহ অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে বলে তিনি জানান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া বিনতে আফছার,জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: সফিউদ্দীন সফিসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এছাড়া প্রতিবন্ধীদের পক্ষ থেকে রহিমা খাতুন, সেভ দ্য চিলড্রেন এর কর্মকর্তা আবদুল গাফ্ফারসহ অনেকে বক্তব্য রাখেন।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ মোঃ ছাইদুজ্জামান মজুমদার এবং শহর সমাজসেবা কর্মকর্তা সাজিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক,
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল আউয়াল, সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুণর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আক্তার, এক্সপাউরুল পরিচালক ইঞ্জিনিয়ার কানন পাল,বিপুল সেনসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে ১৫ টি হুইল চেয়ার, ২টি ট্রাই-সাইকেল,২ জোড়া এক্সিলারী ক্র্যাচ , ২টি এলবো ক্র্যাচ,২টি কর্ণার চেয়ার এবং ৬টি টয়লেট চেয়ার বিতরণ করা হয়।

এরপরে বিশেষায়িত শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর