বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভারতীয় হাইকমিশনের মৈত্রী দিবস-২০২৫ উদযাপন

🗓 রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

👁️ ১৭৬ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

👁️ ১৭৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৬ ডিসেম্বর) :: ঢাকায় ভারতীয় হাইকমিশন ৬ ডিসেম্বর ‘মৈত্রী দিবস-২০২৫’ উদযাপন করেছে। মৈত্রী দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৈত্রী দিবস ১৯৭১ সালের সেই দিনটিকে স্মরণ করে যখন ভারত বাংলাদেশের প্রকৃত মুক্তিলাভের ১০ দিন আগে বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল, যা ছিল বাংলাদেশের প্রতি ভারতের এক ঐতিহাসিক সমর্থনের নিদর্শন, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও আন্তর্জাতিক স্বীকৃতিকে অধিকতর ত্বরান্বিত করেছিল।

হাইকমিশনার প্রণয় ভার্মা অনুষ্ঠানে যোগ দিয়ে তার বক্তব্যে দিনটিকে ভারত ও বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন, যা কখনো মুছে ফেলা যাবে না।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিক কল্যাণমূলক একটি সম্পর্ক চায় ভারত, যেখানে দুই দেশের জনগণই প্রধান অংশীদার।’

তিনি আস্থা প্রকাশ করেন যে উভয় পক্ষই অতীতের যৌথ ত্যাগের দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং ভবিষ্যতের জন্য আমাদের নতুন আকাঙ্ক্ষার দিকনির্দেশনায় পরিচালিত হয়ে আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে ও আরো ঘনিষ্ঠ সম্পর্ক বিনির্মাণ করবে।

এ উদযাপনে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় উভয় দেশের অভিন্ন সাংস্কৃতিক বন্ধন ও শৈল্পিক সমৃদ্ধিকে উপস্থাপন করে একটি হৃদয়স্পর্শী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ১৯৯০-এর দশকের শেষের দিকে ঢাকায় প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় বাংলাদেশী রক ব্যান্ড, শিরোনামহীন ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে, যারা তাদের প্রাণোচ্ছল ও উদ্দীপনাময় সংগীতধারার জন্য পরিচিত।

অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুক্তিযোদ্ধারা, সাংস্কৃতিক কর্মীরা, তরুণ প্রজন্ম ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর