বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের পেকুয়ায় দেওয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

🗓 Sunday, 7 December 2025

👁️ ১২০ বার দেখা হয়েছে

🗓 Sunday, 7 December 2025

👁️ ১২০ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ায় পুরাতন ভবনের দেওয়াল চাপা পড়ে আমজাদ হোসেন (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে প্রতিবেশী কালামুন্সির জমিদার বাড়ির একটি পুরাতন পাকা ভবন ভাঙার কাজ করছিলেন আমজাদসহ তিন–চারজন শ্রমিক।

বিকেলে হঠাৎ ভবনের একটি দেওয়াল ধসে আমজাদের ওপর আছড়ে পড়ে।

সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমজাদ দুই সন্তানের জনক ছিলেন।

রাজাখালী ইউনিয়ন তাঁতীদলের সদস্য সচিব জুনায়েদ বলেন, একটি মর্মান্তিক দুর্ঘটনায় আমজাদ হোসেন প্রাণ হারিয়েছেন।

তিনি তাঁতীদলের ইউনিয়ন কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর