বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্জনীয়ার বড়বিলে ২৫টি মোবাইল সহ পাচারকারীচক্রের ৪ সদস্য আটক

🗓 বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

👁️ ১৫৫ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

👁️ ১৫৫ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: কক্সবাজারের রামুর গর্জনীয়া পুলিশ ফাঁড়ির অভিযানে সীমান্ত দিয়ে মায়ানমারে মোবাইল ফোন পাচারকালে পাচারকারীচক্রের ৪ সদস্যকে ২৫টি মোবাইল সহ গ্রেফতার করেছে।

৯ ডিসেম্বর দুপুর  ২টায় গর্জনিয়া ইউপিস্থ বড়বিল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকৃতরা হলো- মো: জুবাইর(২৩), পিতা- জাকের হোসেন, সাং- তুলাতলী, ০৫নং ওয়ার্ড, দৌছড়ি ইউপি, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান,

২। আব্দুর রহিম শাকিল(২১), পিতা- মো: ফজল করিম, সাং- তিতার পাড়া, ০৩নং ওয়ার্ড,

৩। মো: এরশাদ(২১), পিতা- লাল মিয়া, সাং- তিতার পাড়া, ০৩নং ওয়ার্ড,

৪। মৃদুল দাশ(২২), পিতা- মৃত অনিল দাশ, সাং- দৌছড়ি হিন্দু পাড়া, ০২নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউপি, সর্বথানা- রামু, জেলা- কক্সবাজার।

অনুসন্ধানে জানা যায়, ‍গ্রেফতারকৃত পাচারকারীচক্র দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পার্শ্ববর্তী দেশ মায়ানমারে বিভিন্ন ব্রান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোন পাচার করে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টায় কক্সবাজারের রামুর গর্জনীয়া পুলিশ ফাঁড়ির একটি দল সিএনজি গাড়িযোগে চোরাই পথে পার্শ্ববর্তী মায়ানমারে মোবাইল ফোন পাচারের উদ্দেশ্যে সীমান্তে যাওয়ার সময় গর্জনিয়া ইউপিস্থ বড়বিল এলাকায় অভিযান চালায়।

অভিযানে পাচার চক্রের ৪ সদস্যকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন ব্রান্ডের ২৫টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

হেফাজতে থাকা বিভিন্ন ব্রান্ডের ২৫টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

হরমুজ়ে তেলের ট্যাঙ্কার পার

বুধবার, ১১ মার্চ ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর