বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক

🗓 সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

👁️ ১২৫ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

👁️ ১২৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হলেন।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ার অপশন সংক্রান্ত তার বিশাল বেতন প্যাকেজ পুনর্বহাল করার পর তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৪৯ বিলিয়ন ডলারে।

ফোর্বস–এর বিলিয়নিয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

গত শুক্রবার ডেলাওয়ার সুপ্রিম কোর্ট মাস্কের ২০১৮ সালের বেতন প্যাকেজ পুনর্বহাল করে। এক সময় যার মূল্য ছিল ৫৬ বিলিয়ন ডলার।

এর আগে ২০২৪ সালে একটি নিম্ন আদালত এই প্যাকেজকে ‘অকল্পনীয়’ উল্লেখ করে বাতিল করেছিল। তবে সুপ্রিম কোর্ট রায়ে বলেন, ওই সিদ্ধান্ত মাস্কের প্রতি অনুচিত ও অন্যায় ছিল।

এই রায়ের ফলে মাস্ক টেসলার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন, যা তিনি বরাবরই তার প্রধান উদ্বেগ বলে উল্লেখ করে আসছেন।

সম্প্রতি শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য একটি নতুন বেতন প্যাকেজও অনুমোদন দিয়েছেন, যার সম্ভাব্য মূল্য নির্দিষ্ট লক্ষ্য পূরণ সাপেক্ষে ৮৭৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

২০১৮ সালের বেতন প্যাকেজের সব শেয়ার অপশন ব্যবহার করলে টেসলায় মাস্কের মালিকানা বর্তমান প্রায় ১২ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ১ শতাংশে দাঁড়াবে।

নতুন বেতন প্যাকেজের আওতায় কোম্পানি অতিরিক্ত শেয়ার ইস্যু করছে, যদিও নির্ধারিত কর্মদক্ষতার লক্ষ্য পূরণ করলেই তিনি এসব শেয়ার অর্জন করতে পারবেন।

এর আগে চলতি সপ্তাহেই মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের সম্পদের সীমা অতিক্রম করেন।

সে সময় তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে আসতে পারে— এমন খবরে তার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য আলাদাভাবে ১ ট্রিলিয়ন ডলারের একটি বেতন পরিকল্পনা অনুমোদন দেন, যা করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিনিয়োগকারীরা টেসলাকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সভিত্তিক জায়ান্টে রূপান্তরের মাস্কের পরিকল্পনার প্রতি সমর্থন জানান।

ফোর্বস–এর তালিকা অনুযায়ী, মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গুগলের সহ–প্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর