বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী ও সন্তান হারানো সাংবাদিক আনছারের পাশে সালাহউদ্দিন আহমদ : পরিবারকে সান্ত্বনা ও কবর জিয়ারত

🗓 Friday, 2 January 2026

👁️ ৮৫ বার দেখা হয়েছে

🗓 Friday, 2 January 2026

👁️ ৮৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: মাত্র দুই মাসের ব্যবধানে স্ত্রী ও এক পুত্রকে হারিয়ে শোকে বিধ্বস্ত দৈনিক আমার দেশের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ও অফিস প্রধান এবং ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ এর কক্সবাজার জেলা প্রতিনিধি আনছার হোসেনের পরিবারের সদস্যদের দেখতে বাড়িতে এলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি সাংবাদিক আনছার হোসেন ও তাঁর প্রথম পুত্র আব্দুল্লাহ নূর হোসেনের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে তিনি সাংবাদিক আনছার হোসেনের সদ্যপ্রয়াত স্ত্রী রোকসানা নূর ও মায়ের শোকে ইন্তেকাল করা কিশোর সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি নীরবে দোয়া করেন এবং মরহুমদের মাগফিরাত কামনা করেন।

কবর জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে যান।

সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং বড় ছেলে আব্দুল্লাহ নূর হোসেন রুদ্রসহ স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি বলেন, একজন মানুষ স্বল্প সময়ে স্ত্রী ও সন্তান হারালে সেই শূন্যতা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ যেন এই পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর সাংবাদিক আনছার হোসেনের সহধর্মিণী রোকসানা নূর ইন্তেকাল করেন।

এর মাত্র দুই মাস তেরো দিনের মাথায় ২৭ ডিসেম্বর মায়ের শোকে অসুস্থ হয়ে তাদের মাত্র ১৩ বছর বয়সী সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পরপর দুটি মৃত্যু পুরো পরিবারকে গভীর শোকে আচ্ছন্ন করে তোলে।

এই হৃদয়বিদারক ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আনছার হোসেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যাচ্ছে।

Oplus_16908288

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর