সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
৮ই জানুয়ারী সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, কম্বল ও চাদর বিতরণ করলেন- কক্সবাজার জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আজাদের রহমান, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ।
এসময় স্থানীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আজাদের রহমান শুকনো খাবার, কম্বল ও চাদর বিতরণ কালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন














