বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

🗓 Thursday, 8 January 2026

👁️ ৮৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 8 January 2026

👁️ ৮৫ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার, ৬ জানুয়ারি গভীর রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশনের কাছে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. ফরিদ (৪৫) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া গ্রামের মৃত মো. কালুর ছেলে।

তিনি স্থানীয়ভাবে ‘আর্মি ফরিদ’ নামে পরিচিত ছিলেন। তিন বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য তিনি রামুতে একটি এটিএম বুথে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর