আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতি ষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়।
২৭ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০টায় স্কুলের মাঠে আয়েজিত দ্বিতীয় দিন ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে, সহকারী শিক্ষক রাজন আচায্যের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রেখেছেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মো: মহিউদ্দিন,ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম কক্সবাজার সিটি কলেজের প্রভাষক কামাল উদ্দিন,ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রীরা।
বিদ্যালয়ের এ প্রতিযোগিতাকে চারটি দলে ভাগ করা হয়েছে,তৎমধ্যে হাজী মোহাম্মদ মুহসিন, শেরে বাংলা, শহীদ তিতুমীর,মাওলানা আবদুল হামিদ খাঁন ভাসানী।
৫৫টি ইভেন্ট পরিচালনা করেন বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক আহমদ কবিরের নেতৃত্বে অন্য শিক্ষক।













