শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগড়ে ব্রিজের অভাবে চরম দুর্ভোগে ৫শ জনসাধারণ

🗓 Monday, 2 February 2026

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 Monday, 2 February 2026

👁️ ২৭ বার দেখা হয়েছে

কামাল শিশির :: রামুর ঈদগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে একটি ছোট ব্রিজের অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় প্রায় ৫শ জনসাধারণ।

ঈদগড় বৈদ‍্যপাড়া এলাকায় বিদ্যানন্দ প্রতিষ্ঠানের পাশ দিয়ে বয়ে যাওয়া চিমুর ঘোনা কাঁচা সড়কটি এলাকাবাসীর যাতায়াতের অন্যতম প্রধান পথ হলেও এটি এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সড়কটির মাঝখানে একটি ছোট ব্রিজ না থাকায় শিশু, নারী, বৃদ্ধসহ সাধারণ মানুষকে প্রতিদিন প্রায় ২ কিলোমিটার অতিরিক্ত পথ হেঁটে চলাচল করতে হচ্ছে। এতে করে সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। কাদামাটি আর পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়।

জরুরি সময়ে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে।

অনেক সময় বিকল্প পথ না পেয়ে রোগীদের নিয়ে চরম ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। একইভাবে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে, ফলে তাদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।

কৃষিপণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় কাজেও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

এছাড়াও কাঁচা সড়কটিতে ইটের সোলিং বা পাকা কোনো ব্যবস্থা না থাকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় বর্ষাকালে।

এতে করে পুরো এলাকার অর্থনৈতিক ও সামাজিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে।

এলাকাবাসীর একটাই দাবি চিমুর ঘোনা কাঁচা সড়কের ওই স্থানে দ্রুত একটি ছোট ব্রিজ নির্মাণ করা এবং সড়কটিকে পাকা অথবা ব্রীক সলিন করে চলাচলের উপযোগী করে তোলা।

এতে করে প্রায় ৫শ মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা হবে আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে এমনটাই মনে করছেন এলাকাবাসী।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর