বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার-৪ আসনে ভোট পুনঃ গণনা ও সহিংসতা বন্ধের দাবী জেলা জামায়াতের

🗓 Friday, 13 February 2026

👁️ ১৩ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর নূর আহমদ আনোয়ারীরে কেন্দ্রে ভোট পুনঃ গণনা এবং জেলাব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবী জানিয়েছে জেলা জামায়াত।

শুক্রবার জেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবী উপস্থাপন করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

সংবাদ সম্মেলনে নূর আহমদ আনোয়ারী জানান, চারটি আসনের বেসরকারি ফলাফলে তার সঙ্গে বিজয়ী প্রার্থীর ভোট ব্যবধান মাত্র ৯২৯। অথচ একই নির্বাচনে মোট ৪,৮৯৯টি ভোট বাতিল ও আপত্তিকৃত হিসেবে গণ্য হয়েছে।

তার দাবি, এ ব্যবধানের তুলনায় বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি।

তিনি আরও বলেন, নির্বাচনী এজেন্টদের পর্যবেক্ষণ যথাযথভাবে অনুমোদিত হয়নি। বহু কেন্দ্রের সিলকৃত ব্যালট ভুলবশত বাতিল করা হয়েছে।

কেন্দ্রভিত্তিক ফলাফলে গরমিল লক্ষ্য করা গেছে। পোস্টাল ভোটের গণনায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। আমরা চাই প্রার্থী ও তার এজেন্টদের উপস্থিতিতে পুনঃগণনা নিশ্চিত হোক।

নূর আহমদ আনোয়ারী বলেন, আমরা চাই সর্বজনীন স্বচ্ছতা বজায় থাকুক। প্রকৃত ফলাফল যেন জনগণ জানে এবং ভোটের মূল্য অক্ষুণ্ণ থাকে। পুনঃগণনা যদি করা হয়, তা কেবল প্রার্থীর জন্য নয়, ভোটারদের আস্থা পুনরুদ্ধারের জন্যও গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ও কক্সবাজার ৪ আসন পরিচালক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা রফিকুল্লাহ, উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা নূরুল হক, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, টেকনাফ পৌরসভার সাবেক মেয়র মুহাম্মদ ইসমাইল ও ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবু তালহা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর