বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় সড়কে পৃথক গাড়ি চাপায় দুই শিশু নিহত

🗓 Friday, 13 February 2026

👁️ ১৩ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশু ছেলে মেয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার বিএমচর ও কোনাখালী ইউনিয়ন ঘটেছে এ মর্মান্তিক ঘটনা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা এলাকায় বাড়ির সামনে সড়কে একটি ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় ২ বছর বয়সী শিশু হোসাইফা নিহত হয়েছে।

ঘটনার পর ঘাতক গাড়িটি জব্দ করেছে এলাকাবাসী। নিহত হোসাইফা ওই এলাকার বোরহান উদ্দীনের মেয়ে।

তিনি বলেন, একইদিন বিকালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে বাড়ির সামনে সড়কে অপর একটি গাড়ির ধাক্কায় মোহাম্মদ রাহিত (০২) নামের অপর এক শিশু নিহত হয়েছেন।

এলাকাবাসী জানান, দুর্ঘটনার পরপর গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর