বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন!

🗓 Friday, 13 February 2026

👁️ ১১ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী খায়রুনেচ্ছা (২২)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রিংভং এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খায়রুনেচ্ছা ওই এলাকার আবুল হাসেমের স্ত্রী।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ হোসেন বলেন, গত তিন বছর আছে আগে সম্পর্ক করে বিয়ে করেন তারা।

বৃহস্পতিবার সকালে স্বামী – স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়া করে স্বামী আবুল হাসেম বাড়ি থেকে বেরিয়ে যায়।

পরবর্তীতে রাতে বাড়িতে ফিরে আবারও স্ত্রী খায়রুনেচ্ছাকে মারধর করে এবং গলাটিপে পালিয়ে যায়।

প্রতিবেশিরা ঝগড়ার আওয়াজ শুনে এগিয়ে আসলে দেখে খায়রুনেচ্ছা মাটিতে লুটিয়ে পড়েছে।

পরে স্থানীয় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন

এস আই ফরিদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। শরীরের আর কোন আঘাত দেখি নাই।

লাশে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘাতক স্বামী আবুল হাসেম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর