কক্সবাংলা ডটকম :: অস্ট্রেলিয়া আর ওমানকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করা জিম্বাবুয়ে এবার গ্রুপের শেষ ম্যাচে হারাল শ্রীলংকাকেও।
বৃহস্পতিবার কলম্বোয় স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে গ্রুপসেরা হয়েই সুপার এইট যাচ্ছে আফ্রিকার দেশটি।
আগে ব্যাট করে পাথুম নিশাঙ্কার ফিফটিতে ভর করে ৭ উইকেটে ১৭৮ রান তোলে লংকানরা।
সিকান্দার রাজার দল ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়।
৪১ বলে ৬২ রান করে শ্রীলংকাকে লড়াইয়ের পুঁজি এনে দেন নিশাঙ্কা, যিনি আগের ম্যাচে সেঞ্চুরি করেন।
এছাড়া পবন রত্মায়েকে ২৫ বলে ৪৪, কুশল পেরেরা ১৪ বলে ২২ ও দুনিত ভেলালাগে ৮ বলে ১৫ রান করেন।
ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভানস ও গ্রায়েম ক্রেমার প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
এরপর ব্রায়ান বেনেট (৪৮ বলে ৬৩), সিকান্দার রাজা (২৬ বলে ৪৫), রায়ান বার্ল (১২ বলে ২৩) ও টি মারুমানির (২৬ বলে ৩৪) ব্যাটে ভর করে দারুণ এক জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের কাছে হারলেও সুপার এইটে উঠেছে শ্রীলংকা।
সুপার এইটে জিম্বাবুয়ে খেলবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে, আর শ্রীলংকা খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের গ্রুপে।
রোববার ক্যান্ডিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলংকা, পরদিন মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।














