আবু হেনা সাগর,ঈদগাঁও :: পবিত্র রমজানে ইফতারের প্রধান অনুষঙ্গ লেবু, ক্ষীরা,কলা ও কাঁচামরিচের দ্বিগুন দামে বিপাকে ঈদগাঁওয়ের রোজাদারেরা।
ঈদগাঁও বাজার ঘুরে দেখা যায়, রমজান শুরুতে লেবু,শসা,কলা ও কাঁচামরিচের দাম বেড়েছেই।
সপ্তাহখানেক আগে যে লেবুর হালি ২০থেকে ৩০ টাকায় পাওয়া যেত,এখন বেড়ে জোড়াপ্রতি ৪০ টাকায়ও মিলছেনা।
ক্ষীরা/শষা দাম বেড়ে ১শত টাকার উপরে বিক্রি করছে বিক্রেতারা। কাঁচামরিচ এখন কেজি প্রতি ১৬০ টাকা,টমেটো কেজি প্রতি ৫০ টাকা, পবিত্র রমজান মাসের শুরুতে কলার দাম বেড়ে দ্বিগুন হয়েছে।
কেনার স্বাদ না থাকলে খাওয়াও সম্ভব হচ্ছেনা অনেক রোজাদারদের। প্রায় পন্যের দাম বেড়েছে।
বিক্রেতারা জানালেন, আড়তের কেনা অনুযায়ী অল্পদাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, প্রতিবছর রমজান মাসে অতিরিক্ত মোনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা অকারণে দাম বাড়ায়।
ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের কার্যকর কোন মনিটরিং না থাকায় নিত্যপন্যে সামগ্রী দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ।
নিম্নও মধ্যবিত্ত ক্রেতারা জানিয়েছেন,অতিরিক্ত দামের কারনে ইফতারের সাধারণ আইটেম লেবু শসা,কলা,কাঁচামরিচ এসব পণ্যে কেনাকাটায় হিমশিম খেতে হচ্ছে তাদের।
চড়া দামেই শনির দশা কাটছেনা রোজাদারদের।















