বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার-চকরিয়া মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

🗓 Friday, 20 February 2026

👁️ ১২ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেল ও ট্রঠশ (ডাম্পার) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে।

শুক্রবার(২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চকরিয়ার নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হলেন- নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)।

তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৮টার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিল। বাবার পিছনে মোটরসাইকেলে বসেছিলো ছেলে শামীম।

তাকে বহনকারী মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌছালে দ্রুতগামি ট্রাক (ডাম্পার) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর