বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

🗓 Saturday, 21 February 2026

👁️ ৫ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ‎কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের বাইঙ্গা কাটা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ তৌহিদ (৩৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

তিনি মৃত আব্দুল মতলবের পুত্র।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে বিদ্যুতিক মটর দিয়ে সেচের কাজ করছিল তৌহিদ।

একসময় পানি বিদ্যুতায়িত হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎস জানান, বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে আনার আগেই মারা যান।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর