বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় পুলিশের অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার

🗓 Sunday, 22 February 2026

👁️ ১৯ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: রমজান আসার সাথে সাথে বেড়ে গেছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড।

এসব অপরাধ দমনে মাঠে নেমেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন শপিং মল, বাজারের অভিযান চালিয়েছে চকরিয়া থানা পুলিশ।

এসময় চুরি-ছিনতাইসহ নানা কর্মকান্ডের সাথে সম্পৃক্ত চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারার ২নং ওয়ার্ডের মৃত নুরুল কবিরের ছেলে আব্দুল্লাহ (২৬), সাহারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম পাড়া এলাকার জাহেদ হোসেনের ছেলে রাহাত হোসেন (৩৩), চকরিয়া পৌরশহরের ৮নং ওয়ার্ডের সোসাইটি পাড়ার মৃত ফেরদৌস আহমদের ছেলে মো.আরমান (৪১) এবং পৌরসভার ১নং ওয়ার্ডের বাজার পাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ দিদারুল ইসলাম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পবিত্র রমজান মাসকে সামনে চকরিয়া পৌরশহরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ।

এসব অপরাধ দমনে এবং রমজান মাসে যাতে কোন ধরনের অপরাধমুলক কর্মকান্ড ঘটতে না পাওে সেজন্য পুলিশ মাঠে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, তারই অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগও রয়েছে।

সবকিছু পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার দুুপুরে চার যুবককে আদালতে পাঠা

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর