বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় মাংস ব্যবসায়ী হত্যার অভিযোগ : ঘটনার সাথে জড়িত আটক-১

🗓 Sunday, 22 February 2026

👁️ ১৯ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে সন্ধ্যার দিকে নিহত মুজিব কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আরিফ নামের এক যুবক। নিহতের ছোট ভাই আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫নং ওয়ার্ডের মৃত ফকির মোহাম্মদের ছেলে।

এদিকে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহ মো.আরিফুল ইসলাম আরিফ(২৫) কে আটক করেছে পুলিশ। আটকৃত আরিফ ওই এলাকার মো.জহিরুল ইসলামের ছেলে।

ছোট ভাই আবদুল মালেক স্ত্রী আনোয়ারা বেগমের বরাত দিয়ে বলেন, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার বাসিন্দা আরিফ বাড়িতে মুজিবকে ডাকতে আসে। মুজিব স্ত্রী আনোয়ারা বেগমকে ইফতার সামগ্রী কিনে দিয়ে তার সাথে রওয়ানা দেয়।

তিনি আরও বলেন, পরবর্তী মুজিবের মোবাইলে কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাত ১১টার দিকে শাহ ওমর মাজার সংলগ্ন এলাকার বিল থেকে হাত-পা ও মুখে কসটেব লাগানো অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ছোট ভাই আবদুল মালেক বলেন, আরিফ ও আমাদেও পরিবারের মধ্যে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। দু’পক্ষের মধ্যে অনেকবার মারামারির ঘটনাও ঘটেছে।

এসব ঘটনায় থানা ও আদালতে মামলাও চলমান রয়েছে। হয়েতো পূর্ব শুত্রুতার জের ধরে আমার ভাইকে মেরে ফেলতে পারে।

স্থানীয়রা জানান, আরিফ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তাছাড়াও তার বাবাও মাদক ব্যবসার সাথে জড়িত। গাজাসহ তারা বেশ কয়েকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো।

পরবর্তীতে জামিনে এসে আবার মাদক ব্যবসায় জড়িত হয়ে যায় তারা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, ঘটনা খবর শোনার পরপর ঘটনাস্থলে এসেছি। পরিবারের দাবি আরিফ নামের এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা অভিযান চালিয়ে আরিফকে আটক করেছি। আরিফকে জিজ্ঞাসাবাদ কার হচ্ছে। লাশ ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর