বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পেকুয়ায় বন কর্মকর্তার উপর হামলা ও মটর সাইকেল ভাংচুর!

🗓 Sunday, 22 February 2026

👁️ ১৯ বার দেখা হয়েছে

এস এম জুবাইদ,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় বন কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটে। এসময় বন কর্মকর্তাসহ ২ জন আহত হয়।

শনিবার রাত ২টায় উপজেলার বারবাকিয়া রেঞ্জ অফিসের আওতাধীন টৈটং ইউনিয়ন ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, টৈটং বিট কর্মকর্তা আহসান হাবিব, ও স্টাফ মোক্তার মাঝি।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, রাত ২টায় ট্রাকে করে বনভূমির অভ্যন্তর থেকে বালু পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় কিছু প্রভাবশালী বালু খেকোরা আমাদের উপর হামলা করে মটর সাইকেল ভাংচুর করেন।

পরে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

তিনি আরো বলেন গত ১৯ ফেব্রুয়ারী বারবাকিয়া রেঞ্জ অফিসের অধীনে অবৈধ বালি পাচারের সময় দুটি ডাম্পট্রাক জব্দ করা হয়।

জব্দকৃত গাড়ির নম্বর চট্রমেট্রো-অ-০১৪৪ এবং চট্রমেট্রো-য়-৫৭৩। এ ট্রাক২টি ছাড়িয়ে নিতে না পেরে কৌশলে বালি পাচারের মিথ্যা তথ্য দিয়ে নিয়ে গিয়ে হামলা করেছে।

স্থানীয়ারা বলেন বাঁশখালী উপজেলার ট্রাক দুটি স্থানীয় যুবলীগ নেতা রিদুয়ান আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান তার ভাই যুবলীগ নেতা নেজাম, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ সেন্ডিকেটের মাধ্যমে বালি পাচারের সময় বনবিভাগের অভিযানে জব্দ হলেও ছেড়ে নিতে পারেনি।

গভীর রাতে বালি পাচারের মিথ্যা তথ্য দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়।

ফেরার পথে আটকে হামলা করেছে বনদস্যুরা।

এলাকাবাসী জানান, রাতে বন কর্মকর্তা অভিযানে এসে ট্রাক না পেয়ে ঢালার মুখ এলাকায় এক জন প্রতিবন্ধি লোকের ঘরটি ভেঙে দিতে চাইলে এলাকার লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে লোকজন এসে তাদের উপর হামলা চালিয়েছে।

সূত্রে জানায়, জব্দকৃত ট্রাক ছাড়িয়ে নিতে দফারফা চলছে বেশ। বন কর্মকর্তা দিচ্ছে না কোন মামলা। নাম মাত্র জরিমানা করে ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে।

এদিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন পরিদর্শনে এসে বলেন প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর