বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

‘ড্রাগ লর্ড’ এল মেঞ্চোর মৃত্যুর খবরে মেক্সিকো জুড়ে নৈরাজ্য : নিহত ২৬

🗓 Monday, 23 February 2026

👁️ ৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: খতম মেক্সিকোর কুখ্যাত ‘ড্রাগ লর্ড’ নেমেসিয়ো ওসেগুয়েরা সার্ভেন্তেস (Nemesio El Mencho Oseguera) ওরফে এল মেঞ্চো (El Mencho)।

আমেরিকার গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই মেক্সিকোতে শুরু হয় মাদক বিরোধী অভিযান। সেই অভিযানেই শেষ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এল মেঞ্চো।

দীর্ঘদিন ধরেই চলছিল ‘মাদক সম্রাট’ নেমেসিয়ো ওসেগুয়েরার সার্ভেন্তেসের খোঁজ। তাঁর মাথার উপরে ১৫ মিলিয়ন ডলারের পুরস্কারও ছিল।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হালিস্কো স্টেট-এ সামরিক অভিযানের সময় আহত হন এল মেঞ্চো।

তিনি হালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতা ছিলেন। আমেরিকা এই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছিল।

সেনার সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন এল মেঞ্চো। তাঁকে যখন আকাশপথে নিয়ে আসা হচ্ছিল মেক্সিকো সিটিতে, তখনই তাঁর মৃত্যু হয়।

‘মাদক সম্রাট’-এর মৃত্যুর খবরে রাস্তায় নেমে তাণ্ডব দেখাতে শুরু করেন মাদক পাচারে যুক্ত, মেঞ্চোর কার্টেলের সদস্যরা (Mexican drug lord’s supporters) ।

রাস্তা অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় বাস থেকে রাস্তার পাশে থাকা দোকানপাট, ব্যাঙ্ক।

পশ্চিম হালিস্কো শহরের কমপক্ষে ২০টি রাস্তা অবরোধ করে তারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উন্মত্ত তাণ্ডবের সেই ভিডিয়ো।

এমনকী বিমানবন্দরের অভ্যন্তরেও ভাঙচুর চালানোর ছবি সামনে এসেছে।

আশপাশের হিংসাত্মক পরিস্থিতি থেকে দূরে থাকতে এবং দরকার ছাড়া রাস্তায় না বেরনোর জন্য সতর্ক করেছে বিদেশী সব দূতাবাস।

অন্যদিকে, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নেমেছে সেনা। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম (Claudia Sheinbaum) নাগরিকদের শান্ত থাকতে আবেদন করেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্ত মেক্সিকো। চলে ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া হয় রাস্তায় থাকা গাড়ি-ট্রাক, একাধিক ব্যাঙ্ক। এমন পরিস্থিতিতে সেই দেশে বসবাসকারী বিদেশী নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে নির্দেশিকা জারি করেছে এমব্যাসিগুলো ।

পুলিশ এবং এল মেনচো বাহিনীর সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর জাতীয় দৈনিক এল জর্নাদা। যার মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি শহরের একজন গর্ভবতী নারীও রয়েছেন। উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন মা হতে যাওয়া ওই নারী।

এছাড়া এই প্রাণহানীর মধ্যে ১৭ জন রাষ্ট্রীয় বাহিনীর সদস্যও রয়েছেন। এছাড়া এল মেনচো বাহিনীর ৮ জন নিহত হয়েছেন।

নৈরাজ্যকর পরিস্থিতিতে সাধারণ মানুষ নিজ বাড়িতে অবস্থানের অনুরোধ জানিয়েছেন জালিস্কোর গভর্নর পাবলো লিমাস। এক নির্দেশনার মাধ্যমে তিনি শহরটির ৮০ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকার অনুরোধ জানান। গভর্নর আরও জানিয়েছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের সকল গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

জালিস্কো মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম প্রদেশ। পুলিশ ও এল মেনচো বাহিনীর সংঘর্ষে গোটা প্রদেশ কার্যত অচল হয়ে পড়েছে। প্রদেশটির রাজধানী গুয়াদালাজার অলি-গলিতে এখন অস্ত্রধারীদের যানবাহনে আগুন দিতে দেখা গেছে। উদ্বেগের বিষয় ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ এই শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। তার সরকার জানিয়েছে, এল ২০টি প্রদেশের অন্তত ২৫০টি মাদক চলাচলের রাস্তা অবরোধ করেছে মেক্সিকোর সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, রোববার গুয়াদালাজারা থেকে ৮০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত তাপালপা এলাকায় বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন এল মেনচো।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর