বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এর আগে বুধবার রাত ৯টা থেকে টানা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
দগ্ধদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ৮ জনকে চট্টগ্রাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।
গ্যাস পাম্পটির আশপাশের এলাকায় রেড় অ্যালার্ট জারি করা হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই-তিন আগে চালু হওয়া গ্যাস পাম্পটিতে আজ সন্ধ্যার দিকে হঠাৎ করে গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়।
পরে রাত ১০টার দিকে আগুন ধরে তা মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কলাতলী আদর্শগ্রাম এলাকায় প্রধান সড়ক লাগোয়া সদ্য নির্মিত একটি গ্যাস পাম্পে লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে গ্যাস।
এক পর্যায়ে আগুন লেগে যায়।

আগুনের লেলিহান শিখা ও গ্যাস পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে পুরো কলাতলীজুড়ে ভয়াবহ আতংক ছড়িয়ে পড়ে।
ওসি জানান, গ্যাস লিকেজে সৃষ্ট আগুন ছড়িয়ে পাশের অন্তত পাঁচটি বসতি পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছে কয়েকজন।
কক্সবাজার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দল ছাড়াও সেনা, বিমান ও নৌবাহিনীর লোকজন সহ মোট ১০ টি ইউনিট কাজ করেছে।
তিনি আরো বলেন, ‘আহতদের ৬ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।














