বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া পৌরসভা গঠনের প্রশাসনিক কার্যক্রম শুরু

🗓 Wednesday, 25 February 2026

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 25 February 2026

👁️ ১০ বার দেখা হয়েছে

এস এম জুবাইদ,পেকুয়া :: ২৯৪ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নবনির্বাচিত এমপি এবং বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন কে পেকুয়া পৌরসভা গঠনের কাজ প্রশাসনিকভাবে শুরু হয়েছে।

২৫ ফেব্রুয়ারী (বুধবার) সকালে পৌরসভা গঠনের চূড়ান্ত ম্যাপ নির্ধারণের লক্ষ্যে পেকুয়া মৌজার স্থানে প্রশাসনিকভাবে কাজ শুরু করতে এলাকা পরিদর্শন করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব ও সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয় এবং পেকুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ্।

উল্লেখ্য যে, ২০০২ সালের ২৭ এপ্রিল ততকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন চকরিয়া উপজেলা থেকে পৃথক করে পেকুয়া কে উপজেলায় রূপান্তর করেন।

তিনি পেকুয়া সদর, বারবাকিয়া, টইটং, শীলখালী, রাজাখালী, মগনামা, উজানটিয়া এ ৭টি ইউনিয়নকে নিয়ে গঠন করেন পেকুয়া উপজেলা। দীর্ঘ ২৪ বছর পর পেকুয়া সদর ইউনিয়ন কে শীঘ্রই ঘোষণা করা হচ্ছে পৌরসভা। তারই ফলশ্রুতিতে পেকুয়াবাসী পেতে যাচ্ছে স্বতন্ত্র একটি পৌরসভা।

এলাকাবাসী জানান, এদেশের মানুষের বিশ্বাস করে, সালাহউদ্দিন আহমদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন তিনি ।

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রতিশ্রুতির চেয়েও বেশী উন্নয়ন চকরিয়া-পেকুয়ায় হবে বলে শতভাগ আশা করেন এ এলাকার জনসাধারণ।

এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন প্রশাসনিকভাবে পেকুয়া পৌরসভার সীমানা নির্ধারণ কাজ শুরু হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর