শুক্রবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজ়রায়েলে প্রথমবার ‘গুপ্তঘাতক’ F-22 Raptor নামাল আমেরিকা

🗓 Thursday, 26 February 2026

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Thursday, 26 February 2026

👁️ ৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে পশ্চিম এশিয়ায় বড় মাপের সামরিক পদক্ষেপ আমেরিকার।

বৃহস্পতিবার ‘নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ইজ়রায়েলে বিশ্বের অন্যতম শক্তিশালী এবং অত্যাধুনিক এফ-২২ র‍্যাপ্টর (F-22 Raptor) ‘স্টেলথ’ ফাইটার জেট মোতায়েন করেছে ওয়াশিংটন।

এই প্রথম ইজ়রায়েল তথা পশ্চিম এশিয়ায় এই অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল আমেরিকা।

ইরানের পরমাণু কর্মসূচি এবং পশ্চিম এশিয়ায় তার তৎপরতা নিয়ে বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা চলছে সুইজারল্যান্ডের জেনেভায়।

এরই মধ্যে তখন আমেরিকার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আলোচনার সমান্তরালে যুদ্ধ তৎপরতা

সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার থেকে ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ওমানের মধ্যস্থতায় এই আলোচনাকে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

‘নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদন অনুযায়ী এই আলোচনা শুরুর ঠিক দু’দিন আগেই এফ-২২ জেটগুলি ইজ়রায়েলে পৌঁছতে শুরু করে।

আমেরিকান আধিকারিকদের উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়েছে, কিছু জেট ইতিমধ্যেই ইজ়রায়েলে পৌঁছেছে এবং বাকিগুলি ইজ়রায়েলের পথে রয়েছে।

ব্রিটিশ বেস থেকে উড়ে আসছে এই স্টেলথ ফাইটার জেটগুলি।

আমেরিকার সর্বাধুনিক যুদ্ধবিমান, F-22 raptor-এর বিভিন্ন features নিয়ে একটি ইনফোগ্রাফিক

পশ্চিম এশিয়ায় শক্তিশালী উপস্থিতি

পশ্চিম এশিয়ায় ইতিমধ্যেই আমেরিকার দু’টি এয়ারক্রাফট কেরিয়ার স্ট্রাইক গ্রুপ এবং জর্ডনের এক বেসে ৬০টির বেশি ফাইটার জেট মোতায়েন রয়েছে।

এ বার তার সঙ্গে যুক্ত হলো অপ্রতিরোধ্য এফ-২২ র‍্যাপ্টর।

আমেরিকান বিমান বাহিনীর মতে, এই জেটের মোকাবিলা করার মতো ক্ষমতা বর্তমানে বিশ্বের কোনও ফাইটার এয়ারক্রাফটের নেই।

এটি আকাশ এবং স্থল— দুই ক্ষেত্রেই আক্রমণ করতে সক্ষম।

ইরান যদি আলোচনার টেবলে কোনও ইতিবাচক সাড়া না দেয়, তবে আমেরিকা যে সামরিক পথে হাঁটতে দ্বিধা করবে না, এফ-২২ মোতায়েন করে সেই বার্তাই পরিষ্কার করে দিলেন ট্রাম্প বলে মনে করছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা।

আগামী সপ্তাহে ভিয়েনায় টেকনিক্যাল স্তরে এই আলোচনা চলবে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর