শুক্রবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ সড়কে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

🗓 Thursday, 26 February 2026

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 26 February 2026

👁️ ১২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার-টেকনাফ সড়কে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় মোহাম্মদ সোহাগ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে পরে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হোয়াইক্যং খারাংখালি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ একই উপজেলার দক্ষিণ নাছরপাড়া এলাকার নুরুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি সড়কের পাশে দাঁড়ালে হ্নীলাগামী একটি বালুভর্তি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা নবী হোসেন বলেন, এ সড়কে বালুভর্তি ট্রাকগুলো বেপরোয়াভাবে চলাচল করে। এতে প্রায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার বলেন, ট্রাকচাপায় শিশু নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর