শুক্রবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে বিশ্বকাপের সেমিতে পৌঁছবে ভারত? সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

🗓 Thursday, 26 February 2026

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Thursday, 26 February 2026

👁️ ৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: বিশ্বকাপের সেমি ফাইনালে যেতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে, এই সহজ সমীকরণটা মাথায় রেখেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া।

আর বৃহস্পতিবার সমর্থকদের হতাশ করেনি ভারত। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।

ব্যাট হাতে ঝড় তুলেছেন অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মারা। বল হাতে জ্বলে উঠেছেন অর্শদীপ।

শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ়। রবিবার ইডেন গার্ডেন্সে তাদের বিরুদ্ধে লড়াই সূর্যদের।

এই ম্যাচে জিতলেই সেমিতে পৌঁছনো নিশ্চিত হবে ভারতের? নাকি সুযোগ থাকবে হারলেও? কী ভূমিকা নেবে নেট রান রেট? জেনে নিন বিশদে।

গ্রুপ ‘B’ তে পয়েন্ট তালিকায় কে কোথায়?

  • দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে তারা।
  • দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ়। তাদের নেট রান রেট +১.৭৯১। সেই কারণেই ভারতের থেকে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।
  • দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। হার্দিকদের নেট রান রেট -০.১০০।
  • দুই ম্যাচ খেলে একটাতেও জয় পায়নি জ়িম্বাবোয়ে। শেষ স্থানে রয়েছে তারা। ভারতের কাছে হেরে ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে।

ভারতের বিশ্বকাপের সেমিতে যাওয়ার অঙ্ক

রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সুপার এইট পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে নামবে ভারত। দুই দলেরই সংগ্রহ দুই পয়েন্ট। তাই ক্যারিবিয়ানদের হারালে চার পয়েন্টে পৌঁছবে ভারত।

ছিটকে যাবে ক্যারিবিয়ানরা, সেমি ফাইনালে পৌঁছে যাবে ভারত। কোনও ভূমিকা নেবে না নেট রান রেট।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হারলে সেমিতে যেতে পারবে ভারত?

সেমিতে যেতে গেলে শেষ ম্যাচে জয় ছাড়া আর কোনও উপায় নেই ভারতের। এই ম্যাচে হারলে হার্দিকরা ছিটকে যাবেন বিশ্বকাপ থেকে।

চার পয়েন্ট পেয়ে সেমিতে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ়।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

তখনও ছিটকে যাবে ভারত। দুই দল এক পয়েন্ট করে পেলেও নেট রান রেট পাল্টাবে না। ফলে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ চারে পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ়ের।

অর্থাৎ ইডেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ভারত। পাখির চোখ একটাই— জয়।

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সেমিফাইনালে এক পা দক্ষিণ আফ্রিকার

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সেমিফাইনালে এক পা দক্ষিণ আফ্রিকার
৮৩ রানেই নেই ৭ উইকেট! এই দুরবস্থার পর ওয়েস্ট ইন্ডিজ ১০০ ছুঁতে পারে কি না, তখন এটাই ছিল দেখার বিষয়।তবে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড সবাইকে চমকে দিলেন। অষ্টম উইকেটে দুজনে গড়লেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের রেকর্ড ৮৯ রানের জুটি।

তাতে শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু এইডেন মার্করাম, কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং এই লক্ষ্যকেও মামুলি বানিয়ে ফেলল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৯ উইকেট ও ২৩ বল হাতে রেখে জিতে গেল প্রোটিয়ারা।সুপার এইট পর্বে টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে চলমান ভারত-জিম্বাবুয়ে ম্যাচে ভারত জিতলেই প্রোটিয়াদের শেষ চারে খেলা নিশ্চিত হবে।
পরের ম্যাচে ছোট ব্যবধানে হারলেও ক্ষতি নেই। নেট রান রেটে গ্রুপের অন্য দলগুলোর চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা এক রকম নিশ্চিত।সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৮ (শেফার্ড ৫২*, হোল্ডার ৪৯, কিং ২১, এনগিডি ৩/৩০, রাবাদা ২/২২, বশ ২/৩১)।

দক্ষিণ আফ্রিকা: ১৬.১ ওভারে ১৭৭/১ (মার্করাম ৮২*, ডি কক ৪৭, রিকেলটন ৪৫*; চেজ ১/৪৬)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর