রবিবার ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর সড়ক-উপসড়কে অবৈধ টমটম-অটোরিক্সার দাপট : ঘটছে দূঘটনা

🗓 Friday, 27 February 2026

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 Friday, 27 February 2026

👁️ ২৪ বার দেখা হয়েছে

নেই প্রশিক্ষণ,পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন নয়,অন্যের দেখা দেখি কম বয়সী তরুনরাও এখন তিনচাকা পরিবহনের চালক! ঈদগাঁও উপজেলার বিভিন্ন সড়ক,উপসড়কসহ মহাসড়কের নানান স্টেশনে অবাদে চলাচল করে তিন চাকার যান।

টমটম ও অটোরিকশার দাপট যেন চরমে। অদক্ষ ও অনভিজ্ঞ চালকের কারনেই ঘটছে দূঘটনা।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিন চাকার যান চলাচল দুরন্তপনার চলছে।

ঈদগাঁওর বাস স্টেশন হয়ে মহাসড়কের পানিরছড়া,কালিরছড়াও জোয়ারিয়া নালা,খুটাখালী,ইসলামপুরও ফকিরাবাজারসহ বিভিন্ন স্থানে যাত্রী নিয়ে ছুটে যান টমটম ও মিনি অটোরিক্সা।

এমনকি দূরপাল্লার বড় বড় পরিবহনকেও তোয়াক্কা না করে বীরদর্পে চালাচ্ছেন অল্প বয়সী তরুনরা তিন চাকা যানবাহন।

সংশ্লিষ্ট কতৃপক্ষ এসব বিষয়ে তদারকি না করার ফলে ছোট বড় দূঘটনায় শিকার হচ্ছে যাত্রী বা চালক।

সড়কে স্বল্প দূরত্বে চলাচলে পরিবহন না থাকায় তিনচাকার যানবাহন ব্যবহার করছেন যাত্রীরা।

অন্যদিকে ঈদগাঁও বাজার থেকে এসব যানবাহন পোক খালী,চৌফলদন্ডী,জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁওর বিভিন্ন উপসড়কে যাত্রী নিয়ে চলাচল করছে অনায়াসে

দেখা যায়,নিয়মনীতি ছাড়াই অনভিজ্ঞ চালকেরা মহা সড়কসহ উপসড়কে দাপটের সাথে চালাচ্ছেন তিন চাকার যানবাহন। এতে দুর্ঘটনা কমছেনা।

বিশেষ করে,কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত ঈদগাঁও ষ্টেশনেই প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়সহ দূরপাল্লার যাত্রীদের। এতে অধিকাংশ চালক অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ।

গত কদিন পূর্বে ঈদগাঁও চৌফলদন্ডী সড়কের মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা সংলগ্ন পয়েন্ট অদক্ষ চালকের কারনে অটোরিকশা উল্টে সড়কের পাশ্ববর্তী বিলে পড়ে যায়।

এতে গাড়ীতে থাকা মাদ্রাসা মুখী দুইজন শিক্ষা্থী গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সচেতন লোকজন জানান, তিনচাকার গাড়ির চালকরা বড় বড় পরিবহনের সাথে পাল্লা দিয়ে চলাচল করছেন মহাসড়কে। দেখার যেন কেউ নেই।

কোন সিগন্যাল ছাড়া সাইড না দেখে গ্রামীন পথ থেকে মহাসড়কে যান বাহন নিয়ে হঠাৎ চলে আসেন উঠতি বয়সী তরুনরা।

দূরপাল্লার গাড়ি চালকরা জানান, মহাসড়ক জুড়ে তিন চাকার যানবাহন চলাচল বেশি। অল্প বয়সী চালকরা দেদারসে চালাচ্ছেন এসব পরিবহন।

সামনে-পেছনে না দেখে এসব যানবাহন মহাসড়কে উঠে আসে। ফলে দূরপাল্লার যানবাহনের চালকেরা অনেক সময় নিয়ন্ত্রণ হারায়।

ছৈয়দ করিম জানান, মহাসড়কসহ উপসড়কে টমটম ও অটোরিকশা চালানোর ন্যূনতম জ্ঞান না থাকা সত্ত্বেও বেপরোয়া এসব গাড়ী চালানো রোধ করা দরকার। তদন্ত পূর্বক অদক্ষ,অনভিজ্ঞ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এখন সময়ের গণদাবী।

ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী জানান,অদক্ষ চালকের কারনে দূঘটনা ও যানজট কমছেনা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর