রবিবার ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর ইসলামপুরে চাঁদাবাজি বন্ধে মাইকিং

🗓 Saturday, 28 February 2026

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 28 February 2026

👁️ ১৫ বার দেখা হয়েছে

আবু হেনা সাগর,ঈদগাঁও :: শিল্প নগরী ইসলামপুরে অবৈধভাবে নানান নামে লবণ বোঝাই বোট-নৌকা ও ঘাট থেকে চাঁদা আদায়ের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের নির্দেশনায় ইসলামপুর বাজার এলাকায় এই মাইকিং করা হয়।

জানা যায়, ইসলামপুর খাল দিয়ে যাতায়াতকারী লবণ বোঝাই বোট-নৌকা ও খাল থেকে কিছু ব্যবসায়ী ও অসাধু লোকজন বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে জিম্মি করে হয়রানি করছে।

এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে সরাসরি অর্থের লেনদেন হচ্ছে।

বিষয়টি উপজেলা বিএনপির নজরে এসেছে। তাই চাঁদাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।

পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ারও কথা জানানো হচ্ছে।

ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে যত অপকর্ম হয়েছে তা শুধরে দেশকে নতুন ভাবে গড়ে তুলতে গণ-মানুষের নেতা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

ইসলামপুর লবণ ঘাটে কিছু চাঁদাবাজ ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। এমনকি তাদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ আমাদের কাছে আসছে।

তাই এসব অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করতে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর