রবিবার ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় দেড়কোটি টাকার ইয়াবা উদ্ধার

🗓 Saturday, 28 February 2026

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Saturday, 28 February 2026

👁️ ১৭ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সীমান্ত নিরাপত্তা সংস্থাটি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবি টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পালংখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া এলাকার বক্করের বাড়ির পাশে অবস্থান নেয়।

রাত ৯টা ৪৫ মিনিটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত গ্রামের ভেতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো কাপড়ে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর