রবিবার ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় নারীকে হামলার ঘটনায় তদন্তে গেল পুলিশ

🗓 Saturday, 28 February 2026

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 28 February 2026

👁️ ১৫ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় গুরুতর জখমী নারী গুলজার বেগমকে হামলার ঘটনায় এবার তদন্ত করল পুলিশ।

শনিবার (২৮ফেব্রুয়ারী) বিকেলে পেকুয়া থানার এস আই রাজিব বড়ুয়াসহ পুলিশফোর্স উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি মগঘোনা বিলের জাদুখালী ছড়া সংলগ্ন স্থানে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তদন্তকালে পুলিশ কর্মকর্তাকে হামলার বিষয়ে বিস্তারিত অবহিত করেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ কর্মকর্তা পেকুয়া থানার এস আই রাজিব বড়ুয়া সরেজমিন পরিদর্শন করতে গিয়ে হামলার ঘটনা সম্পর্কে উপস্থিততির কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ স্বীকারোক্তি নেন।

এসময় ঘটনার প্রত্যক্ষদর্শী ধনিয়াকাটার বাসিন্দা বাহাদুর মাঝি বলেন মুলত ফসলি জমি থেকে বালি উত্তোলন নিয়ে ইসমাঈলের ছেলে ইলিয়াছ উদ্দিন সুমন ও আবদুল মালেকের স্ত্রী গুলজার বেগম এর মধ্যে ২৫ ফেব্রুয়ারী বাকবিতন্ডা হয়।

এর জের ধরে সুমন ও জামাল গুলজার বেগমকে পিটিয়ে জখম করে।

সম্পত্তি গুলজার বেগম এর স্বামী আবদুল মালেক গংদের ওয়ারিশ সুত্রে প্রাপ্ত অংশ। সুমন গং পেশীশক্তি ও প্রভাব বিস্তার করে অসহায় পরিবারকে বঞ্চিত করার পায়তারা করছিল।

মনোয়ারা বেগম বলেন, জাদুখালী ছড়ার নিকটে আমার বাবা সোলতান আহমদের রেখে যাওয়া সম্পত্তি আছে। কিন্তু জমি আমরা ভোগ করতে পারি না।

সুমন বারবার জমি নিয়ে আমাদেরকে হয়রানী করছে। এঘটনায় সুমন আমার ভাইয়ের স্ত্রী গুলজার বেগমকে হাড়ভাঙ্গা জখম করে।

স্থানীয় আবুল কালাম জানান,সুমন এ অংশে শুধুমাত্র ১ শতকেরও কম জায়গা পাবে। কিন্তু দখল করতে চাচ্ছে প্রায় ২২ শতক। গুলজার বেগম অসহায় মহিলা। আমি মনে করি এটি দূর্বলের উপর সবলের অত্যাচার।

আহত গুলজার বেগম বলেন, আমার শ্বাশুরের সম্পত্তি কি কারণে সুমন ভোগ করবে আমরাতো কেউ তাকে জায়গা বিক্রি করিনি। এতে প্রতিবাদ করায় আমার উপর সুমন ও জামাল হামলা করেছে।

পেকুয়া থানার এস আই ও তদন্তকারী কর্মকর্তা রাজিব বড়ুয়া বলেন, মারপিটের ঘটনায় তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর