রবিবার ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ২ হাজার ইয়াবা ও ৫৯ রাউন্ড গুলিসহ আটক ১

🗓 Saturday, 28 February 2026

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 28 February 2026

👁️ ১৫ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১ হাজার ৯৭০ পিস বার্মিজ ইয়াবা ও ৫৯ রাউন্ড তাজা গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক মো. ছৈয়দুল বশর (২৮) উখিয়া উপজেলার ইনানী মাদারবুনিয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, কক্সবাজার রিজিয়নের রামু ব্যাটালিয়ন অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

বৃহস্পতিবার উখিয়া মরিচ্যা কাঁচাবাজার থেকে পশ্চিম গোয়ালিয়াগামী একটি ইজিবাইক থামানো হয়। চালককে সন্দেহ হলে ইজিবাইকটি তল্লাশি করা হয়।

এসময় চালকের সিটের নিচে ব্যাটারি বক্সের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ৯৭০ পিস বার্মিজ ইয়াবা ও ৭.৬২×৫৪ মি.মি এমজির (মিয়ানমার) ৫৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ ২ হাজার ৮০০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর