সোমবার ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে জীপ-মোটরবাইকের সংঘর্ষে প্রাণ গেল আরোহীর

🗓 Sunday, 1 March 2026

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Sunday, 1 March 2026

👁️ ১৭ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফেজ অলি উল্লাহ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এতে মোটর সাইকেল চালক আমির হোসেন ওরফে আমিরু গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১ মার্চ) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত অলি উল্লাহ টেকনাফের সাবরাং করাচি পাড়ার বাসিন্দা এবং গুরুতর আহত আমির সাবরাং ইউপির সিকদার পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্যুরিস্ট জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী অলি উল্লাহ রাস্তায় পড়ে যায়।

এতে তার চোখ আর মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।

অন্যদিকে মোটর সাইকেল চালক হাতে ও মাথায় গুরুতর আঘাত পায়।

পরবর্তীতে পথচারীদের সহযোগিতায় তাদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন এবং অন্যজন চিকিৎসাধীন রয়েছে।

তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর