শুক্রবার ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

🗓 সোমবার, ০২ মার্চ ২০২৬

👁️ ৭১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০২ মার্চ ২০২৬

👁️ ৭১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে দুইটি দেশীয় তৈরি এলজি (পিস্তল) ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ মার্চ) বিকেলে চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন মোহাম্মদ ওমর ফারুক (৩৬)। তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প-৮২ এর বাসিন্দা বলে জানা গেছে।

ওসি ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চৌফলদণ্ডী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। খবর পাওয়া যায়, ওই এলাকায় একটি অস্ত্রের চালান পৌঁছাতে পারে।

এর পরিপ্রেক্ষিতে আমরা চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাটে অবস্থান নিয়।

তিনি আরও জানান, দুপুর ২টা থেকে মহেশখালী ১ নম্বর ঘাট থেকে আসা ড্রাম বোটের যাত্রীদের তল্লাশি চালানো হয়।

বিকেল ৩টায় জেটিঘাটে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ ওমর ফারুককে তল্লাশি করা হলে তার কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

একই সঙ্গে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

অভিযানে অফিসার ইনচার্জের সঙ্গে এসআই (নিঃ) সাগর দে, এসআই জয়নাল আবেদীন, এএসআই জয়দেব বড়ুয়া, এএসআই দিপন দেবনাথ, এএসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর