সোমবার ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ঈদ মৌসুমে ব্যস্ত দর্জিপাড়ার দর্জিরা : থেমে নেই গ্রামের নারী দর্জিরাও

🗓 Monday, 2 March 2026

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Monday, 2 March 2026

👁️ ৮ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: ঈদুল ফিতরের ঈদ যতই ঘনিয়ে আসছে ততই গ্রামীন জনপদের নারী পুরুষরা টেকসই মজবুত কাপড় সেলাইয়ে ব্যস্তমুখর হয়ে পড়েছে।

চলতি ঈদ মৌসুমে দর্জি পাড়ায় দর্জিরা এখন মহাব্যস্ত।

এই ঈদকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও বাজারে বিভিন্ন মার্কেট এবং দর্জিপল্লিতে এখন উপচেপড়া ভিড়।

ঈদের নতুন পোশাক তৈরি করতে রাত-দিন সমানতালে কাজ করে দর্জিরা।

দেখা যায়, ঈদগাঁও বাজারের মাতবর মার্কেটসহ অলিগলির দর্জি পাড়ায় প্রতিটি দর্জি দোকানে চলছে ব্যস্ততার মুহূর্ত।

সকাল থেকে গভীর রাত অবধি চলছে কাপড় কাটিং ও মাপ নেওয়া এবং ঝর ঝর শব্দে সেলাইয়ের কাজ।

এছাড়া বড় বড় কাপড়ের দোকান থেকে অর্ডার কৃত ত্রিপিছ,শার্ট,মেকসিসহ নানা কাপড় টেকসই সেলাইয়ে ঝুঁকছে ক্রেতারা।

তবে বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের পাশাপাশি গ্রামের মানুষও নতুন পোশাক তৈরির জন্য দর্জিদের কাছে ভিড় করছেন। দূর-দূরান্ত থেকে কাপড় কিনে এনে মাপ দিয়ে যাচ্ছেন ক্রেতারা।

বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের পোশাকের চাহিদা বেশি। পাঞ্জাবি, পায়জামা, থ্রি-পিস, ফ্রক ও বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্তসময় পার করে কারিগর।

এছাড়াও পাড়া মহল্লাজুড়ে নারী পুরুষ দর্জিরাও বসে নেই। তারাও অর্ডার ভিত্তিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাদের কাছে ঝুঁকছেন নারীরা।

দর্জিরা জানান,ডিজাইন ও টেকসই সেলাইয়ের ওপর ধরা হচ্ছে মজুরী। রমজানের শুরু থেকেই অর্ডার নেওয়া শুরু হয়েছে। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, কাজের চাপ ততই বাড়ছে।

দর্জিরা আরো জানান,সেলাইয়ের খরচ কিছুটা বেড়েছে। তবুও ঈদের আনন্দে নতুন পোশাকের প্রতি মানুষের আগ্রহ কমেনি।

কর্মচারীদের মতে, ঈদের আগে নির্ধারিত সময়ে পোশাক সরবরাহ করতে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। নতুন পোশাকের আনন্দে এখন ঈদগাঁওয়ের মার্কেট গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর