এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: ঈদ মানে খুশি আর আনন্দ। ঈদ মৌসুমকে ঘিরে জমে উঠেছে ঈদগাঁওর ডজনাধিক মার্কেটে জম জমাট ব্যবসা।
ছোট-বড় সব বয়সী মানুষ ঈদের দিন নতুন পোশাক গায়ে জড়ায়। ঠিক নারীদের ক্ষেত্রে পোশাকের সঙ্গে চাহিদা থাকে মানানসই গয়না আর কসমেটিক্সের।
ঈদের দুই সপ্তাহ বাকি থাকলেও কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁওয়ের বাজারের বিভিন্ন মার্কেটে গয়না-কসমেটিক্সের দোকানে বেচাকেনার ধুম পড়েছে।
নারী ক্রেতাদের ভীড় যেন লক্ষনীয়।
বুধবার (৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মার্কেট বা শপিংসেন্টার ঘুরে দেখা গেছে, গয়না-প্রসাধনীর দোকানগুলোতে নারী ক্রেতাদের বেশ উপস্থিতি।
বিক্রয়কর্মীরা বলছেন,স্বাভাবিক সময় থেকেই কিছুটা বেচাকেনা বেড়েছে। ক্রেতারাও মার্কেটমুখী হচ্ছেন।
আগামী কিছুদিনের মধ্যে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে পারে, এমন আশা তাদের।
ঈদগাঁও বাজারের পশ্চিম গলিখ্যাত কসমেটিকস দোকানেসহ নানান মার্কেটে নারী ক্রেতাদের ভর পুরের চিত্র চোখে পড়ে।
কেউ কেউ কিনছেন বা আর কেউ ঘুরে ঘুরে দামের অবস্থা বুঝছেন।
সব মিলিয়ে ক্রেতাদের সংখ্যা মোটামুটি পযার্য়ে চলে।
এক ক্রেতা জানান, ঈদের ত্রিপিছের রঙের সঙ্গে মিল রেখে ইমিটেশনের গয়নাসহ কসমেটিক সামগ্রী কিনে ছেন। দামও নাগালের বাহিরে।
বিক্রেতারা জানান, ইমিটেশনের গলার হার ২হাজার থেকে আডাই হাজার টাকা পযন্ত রয়েছে। চুড়ি ৩শত থেকে ৫শত টাকার মত রয়েছে।
তবে অন্যান্য জিনিসপত্রের দাম টেকসই মালামালের উপর নির্ভর করে।













